• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভাইরাল ছবিগুলো শবনম ফারিয়ার নয়

প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫ ১০:৪৮
আপডেট: বুধবার, ২৮ মে, ২০২৫ ১০:৪৮

ভাইরাল ছবিগুলো শবনম ফারিয়ার নয়
 

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নানা কারণেই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকায় অনেকেই তার সমালোচনা করেন। আবার নানা সময়ে ব্যক্তিগত সম্পর্ক ও নানা বিরূপ মন্তব্যের কারণে বিতর্কের মুখোমুখিও হয়েছেন তিনি।

সম্প্রতি প্রযুক্তি কারসাজির মাধ্যমে অভিনেত্রীকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে শবনম ফারিয়ার বেশ কিছু ছবি। ছবিগুলোর মধ্যে মুখের গড়ন ফারিয়ার মতো হলেও শারীরিক গঠনে পার্থক্য রয়েছে। তাই ফ্যাক্ট চেকার সংস্থা এটার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছে।তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো শবনম ফারিয়ার নয়। বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে শবনম ফারিয়ার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো তৈরি ও প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Nijal Nandaa’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ২০ এপ্রিল প্রকাশিত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর উল্লেখযোগ্য সাদৃশ্য পরিলক্ষিত হয়। মুখমণ্ডলের সামান্য পার্থক্য ছাড়া অন্যান্য উপাদানে ছবিগুলোর মধ্যে মিল দেখা যায়।প্রোফাইলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে একই নারীর আরো অসংখ্য ছবি রয়েছে। বায়োতে তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন।

অর্থাৎ ইন্টারনেট থেকে ওই নারীর ছবি সংগ্রহ করে তাতে এআই প্রযুক্তির মাধ্যমে শবনম ফারিয়ার মুখমণ্ডল বসানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম