• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভিসা নীতিতে পুলিশে কোনো প্রভাব পড়বে না: ডিসি মিডিয়া

প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৯
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ২:২৯

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেছেন, দুই লাখ সদস্যের বাহিনীর ক’জন সদস্যই বা নিজে আমেরিকা যান ও তাদের পরিবারের সদস্যদের পাঠান। তাই মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না, কাজের গতিও কমবে না।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মার্কিন ভিসা নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কথা উল্লেখ আছে। কিন্তু বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে ভিসা নীতি দিয়েছে, তাদের নামের তালিকা আমরা পাইনি‌। এই ভিসা নীতির মধ্যে সাবেক পুলিশ সদস্য থাকতে পারে, আবার বর্তমান সদস্যরা থাকতে পারে।

ফারুক বলেন, যাদের ওপরে ভিসা নীতি আসবে তারাই শুধু আমেরিকায় যেতে পারবে না। কিন্তু দুই লাখ পুলিশ বাহিনীর কয়জনই বা আমেরিকায় যান। খুবই নগণ্য সংখ্যক আমেরিকায় যান। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতিতে পুলিশ বাহিনীর কাজের উপরে কোনো প্রভাব পড়বে না।

এছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে কাজ করে, এতেও কোনো প্রভাব পড়বে না। পুলিশ আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে।

ভিসা নীতির মধ্যে নির্বাচনে দ্বায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও জানান ডিএমপির এই মুখপাত্র।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম