• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহায়তা দরকার: সিইসি

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৪১
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৪১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে তিনি আপিলকারী ও আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।

সিইসি বলেন, ‘আপিল নিষ্পত্তি করতে আপনারা সুন্দরভাবে সহায়তা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার। সেই সহায়তা চাই।’

তিনি বলেন, ‘আমাদের কিছু কার্যক্রমে আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন। কারণ আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’

তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে আমাদের দেশের মানুষ এত সচেতন। বিশেষ করে তরুণরা। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, ‘কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় আমরা দেয়নি। আমরা অনেক বিশ্লেষণ করে যেটা সঠিক মনে করেছি, আল্লাহতালার তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপাসির আলোকে করেছি। আমি আশা করবো ভবিষ্যতের আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম