• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ’লীগ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৪০
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৬:৪০

মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আ'লীগ স্বাস্থ্যমন্ত্রী
 

মাদারীপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সব মন্ত্রণালয়ের বাজেট, জনগনের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে টাকা লুটপাট করেছে। সকল মন্ত্রণালয়ের, বাজেট, জনগনের টাকা তারা লুট করে বিদেশে পাচার করেছে। এর মধ্যে স্বাস্থ্যখাত সবচেয়ে ঝুকির মধ্যে রয়েছে। জনবল নেই, ভ্যাকসিন নেই, ওষুধ নেই কোনো খেয়াল করেনি তারা।’

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাস তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের সময়ে তিনি হাসপাতাল ১৯ শয্যা করেছিলেন। তারপর বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় রূপান্তর করেছিলেন। তারপর এটাকে কেউ শয্যাও বৃদ্ধি করেনি আর উন্নতও করেনি। আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের সব উপজেলার হাসপাতালগুলোকে ১৫১ শয্যার হাসপাতালে রূপান্তরের কাজ করছি। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকগুলোর সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

চিকিৎসাসেবার মান, ওষুধের প্রাপ্যতা, চিকিৎসকসংকটসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও খোঁজ নেন তিনি।

এ সময় দুই নার্সকে স্যান্ড রিলিজের নির্দেশ দেন এবং দেরিতে আসার কারনে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা ২৫ হাজার মিডওয়াইফ নিয়েছি, আড়াই হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ৫০০ চিকিৎসক ইতোমধ্যেই যোগদান করেছেন। চিকিৎসকসহ জনবলসংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভ্যাকসিন, ওষুধসহ সব চিকিৎসাসরঞ্জামের সংকট সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে বিগত স্বৈরাচার সরকার লুটপাট করার কারনে আমরা বাজেট পাইনি। আমরা যে বাজেট পেয়েছি তা দিয়ে দুর্নীতিমুক্ত স্বৈরাচার সরকারের চেয়ে অনেক কম খরচে কাজগুলো সম্পন্ন করছি। এখানে অব্যবস্থাপনার কারনে দুইজন নার্সকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। দেরি করে যে চিকিৎসকরা এসেছেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম