• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মহানগর দক্ষিণ আ.লীগের সমাবেশ শুরু, মঞ্চে কেন্দ্রীয় নেতারা

প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:২৪
আপডেট: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ৪:২৪

 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ,নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নাট্যমঞ্চে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ চলছে।

সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুস রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বীরবিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শাহজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, মির্জা আজম ও আফজাল হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সমাবেশের সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আজহারুল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবগুলো ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম