• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায় : চুন্নু

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৩:২৫
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৩:২৫

 

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন— দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছেন। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন চুন্নু।

১৯৯০ সালে জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে উল্লেখ করে চুন্নু বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। তারা আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

এদিন জাপা মহাসচিবের হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী ইবনে আজম ও ছাত্র নেতা মো. মুসা ইবনে আজম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম