• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মানুষ একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা ঠিক থাকবে না: জিএম কাদের

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৩:৪৮
আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ৩:৪৮

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, বিএনপি জামায়াত লাগবে না, ১৬ কোটি মানুষ একটা করে ঢিল দিলে আপনাদের অবস্থা ঠিক থাকবে না। আপনাদের অপকর্ম দেশ কতোদিন বয়ে বেড়াবে?

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে উপজেলা দিবসের আলোচনা সভায় জিএম কাদের বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশের চার কোটি না যারা আওয়ামী লীগ করেন ও এর সাথে সংশ্লিষ্ট তারা ইউরোপের মতো জীবন যাপন করছেন। শুনি একজন ওসিরও নাকি বিদেশে বাড়ি আছে। এই ইউরোপের জীবন যাত্রার মানুষ হবে এক কোটি।

তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বৈষম্য তৈরি করছে। দেশে প্রতি মাসে এক বিলিয়ন ডলার রিজার্ভ কমছে। শ্রীলঙ্কার অবস্থাও এতো খারাপ ছিল না। ব্যাংকগুলিতে সব খেলাপি ঋণ। ব্যাংকে টাকা নেই। টাকা নেই তাই সরকার টাকা ছাপছে। বাড়ছে মুদ্রাস্ফীতি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্ন, কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com