• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মাহিকে ‘রহস্যময়ী নারী’ বললেন জাহারা মিতু!

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ১০:০৬
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ১০:০৬

 

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। পরিবারিক কিংবা ইন্ডাস্ট্রি সম্পর্কিত কিছু ঘটলেই তিনি জানান দেন ভক্তদের। এ কারণে খবরের শিরোনামেও জায়গা করে নেন।

এইতো কিছুদিন আগেই ফেসবুকে স্বামী রাকিব সরকারের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছিলেন নায়িকা। এর পেছনে অবশ্য তার প্রতি স্বামীর অসীম ভালোবাসার কথা জানিয়েছিলেন মাহি।

এদিকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফেসবুকে অন্য এক স্ট্যাটাসে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন মাহি। স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। একইভাবে দৃষ্টি পড়ে ঢাকাই সিনেমার অভিনয়শিল্পীদেরও। আর সেই পোস্টে মাহিকে ‘রহস্যময়ী নারী’ বলে মন্তব্য করলেন মডেল ও অভিনেত্রী জাহারা মিতু।

মাহি ফেসবুকে পোস্ট দেয়ার কিছুক্ষণ পরই মন্তব্যের ঘরে মিতু লেখেন, ‘দুই দিন পর পর আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না। রহস্যময়ী নারী।’

মিতুর এই মন্তব্য হাস্যরসাত্মকভাবে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যটিতে অধিকাংশই হা হা রিঅ্যাক্ট দিয়েছেন তারা। তবে এতে পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম