• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মিথ্যাচার করে নরকের কীটের চেয়েও জঘন্য রিজভীঃ তথ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৩:৫৮

 

নিউজ ডেস্ক
রেলে আগুন দেওয়ার ঘটনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মিথ্যাচার করে তিনি (রিজভী) নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, ‘রেলে আগুন দিয়ে যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার চেয়েও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয়, বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।’

তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেব সম্পর্কে আমি এ শব্দগুলো ব্যবহার করতে চাই না। কিন্তু তার যে বক্তব্য, সেটির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, তিনি নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছেন মিথ্যাচারে। যারা এই সমস্ত ঘটনা ঘটিয় এবং ঘটনার নির্দেশ দিয়ে আবার সেগুলোকে আড়াল করার চেষ্টা করে, যারা ঘটনা ঘটিয়েছে তারাও তাদের মতো অপরাধী। যারা এমন জঘন্য মিথ্যাচার করছে, নারকীয় কীটের মতো আচরণ ও কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে।

বিএনপি অসহযোগ আন্দোলনের ডাকের ফলে ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সারাদেশে ব্যাপক ভোটার উপস্থিতি হবে। যে যতো কথাই বলুক, নির্বাচন বিরোধীরা যত চেষ্টাই করুক, ব্যাপক ভোটার উপস্থিতি হবে এতে সন্দেহ নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম