• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মির্জা আব্বাসের অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক, দ্রুত বিদেশ নেওয়ার তোড়জোড়

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:৩৯
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৭:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে পর্যাপ্ত সাপোর্ট না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর তোড়জোড় চলছে।

​শনিবার (১৪ মার্চ) এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. শাহাবুদ্দিন জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তার ইনফেকশন রয়েছে। এই মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তবে তাকে বর্তমানে যে বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তার পর্যাপ্ত সুবিধা দেশে নেই। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে তার পরিবার ও দল।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

উল্লেখ্য, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম