• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি মনোনয়ন ‘দূরদর্শী সিদ্ধান্ত’ বললেন সাইফুল হক

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:০৭
আপডেট: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তকে দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন বলে তিনি আশাবাদী।

তবে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে তা আরও তাৎপর্যপূর্ণ হতো বলেও মন্তব্য করেন সাইফুল হক।

সভায় তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় যুব সমাজকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের যুবসমাজের কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করতে সরকারের সমন্বিত উদ্যোগের দাবি জানানো হয়।

সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দ বক্তব্য দেন। আগামী ২৮ আগস্ট বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের প্রতিনিধি সভা সফল করার আহ্বান জানানো হয়। সভার শুরুতে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক শিবু মোহান্তের অকালমৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম