• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মু‌ক্তি‌যো‌দ্ধের মতো আবার লড়াই ক‌রে গণতন্ত্র ফি‌রে আন‌তে হ‌বে: নোমান

প্রকাশ: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ২:৪০
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ২:৪০

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘লড়াই করে মুক্তিযুদ্ধ করে যেভাবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আবার লড়াই করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

রবিবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, ‘অর্থনৈতিকভাবে দেশ এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছে। দেশের অধিকাংশ মানুষ এখন না খেয়ে থাকে। তাই যেভাবে কঠিন আন্দোলন করে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আরেকটি কঠিন আন্দোলন করে এদেশের মানুষ সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল সোনার বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ রক্ষকরা ভক্ষক হয়ে গেছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশে সাধারণ জনগণ সেই রক্ষকদের বিচার চাই। তাই আমরা দেশের জনগণকে সাথে নিয়ে এই ভক্ষকদের বিচার করতে চাই।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশের জনগণ চায় ছোট-বড় যে সকল সংগঠন সভা সমাবেশ করছে তারা একটি আন্দোলন চায় এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করতে চায়।’

নোমান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই জনতার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করছি আন্দোলন করছি। এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ঝাপিয়ে পড়তে হবে।’

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম