• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

‘মোখা’র প্রভাব পড়বে ভারতেও, সতর্কতা জারি

প্রকাশ: শুক্রবার, ১২ মে, ২০২৩ ১০:৪৪
আপডেট: শুক্রবার, ১২ মে, ২০২৩ ১০:৪৪

 

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। কক্সবাজার এবং মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় ‘মোখা’। একইসঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উত্তরপূর্ব ভারতের রাজ্যেও। এর জেরে উত্তরপূর্ব ভারতের পাঁচটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মোখার সবচেয়ে বেশি প্রভাব পড়বে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে। এই তিন রাজ্যেই বাংলাদেশ এবং মিয়ানমার সীমান্তের কাছে।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ওই রাজ্যগুলোতে ভারী বৃষ্টির সঙ্গেই ঝড়ো হাওয়া বইবে। এই কারণে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরা রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্য রাজ্যগুলোতেও এর প্রভাব এবং বৃষ্টি হবে। এছাড়া আঘাত হানার সময়ে মোখার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যেই তা আঘাত হানতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়, অধিকাংশ এলাকাতেই শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে। রবিবার সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও সতর্ক করা হয়েছে। সেখানে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। একইসঙ্গে নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ অসমের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

শনিবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূলে আঘাত হানতে চলেছে বলেও পূর্ভাবাসে জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম