• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুক্তরাষ্ট্রে শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭

996666598542

যুক্তরাষ্ট্রে শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিউইয়র্কে হেনস্তার চেষ্টা করেছেন তারই দলের কিছু নেতাকর্মী।

বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে হোটেল গ্র্যান্ড হায়াতের এই ঘটনার সময় তার ছেলে সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছিল। দলীয় প্রধানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে অনেকে দূর-দূরান্ত থেকে নিউইয়র্কে আসেন। হোটেল গ্র্যান্ড হায়াতের লবিতে হাজারো নেতাকর্মী অপেক্ষা করলেও শেষ মুহূর্তে বিশৃঙ্খলা ও আয়োজকদের অব্যবস্থাপনায় হাতেগোনা কয়েকজন শীর্ষ নেতা সাক্ষাতের সুযোগ পান।

সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন শত শত নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নিউইয়র্কে এসেও দলীয় প্রধানের দেখা না পাওয়ায় হতাশা ও ক্ষোভ নিয়ে ফিরে যেতে হয় তাদের। এ ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ঘটনার একটি ভিডিওতে কয়েকজন প্রবাসী বাঙালিকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করতে দেখা যায়। এ সময় কেউ পররাষ্ট্রমন্ত্রীকে মারার কথা বলেন। শামা ওবায়েদ হোটেলের লিফটে থাকা অবস্থায় তার পরিবারের সদস্যরা সেখানে গেলে তার ছেলে এগিয়ে এসে পরিচয় দেন। তখন তাকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে। পরে এক নারীও তাকে পেছন থেকে ধাক্কা দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com