শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পার্টেন বলেন, ঘটনাস্থলেই একজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলেই একজন মারা যান। আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
—গ্যারেট পার্টেন, স্থানীয় পুলিশের মুখপাত্র
হাসপাতালে নেওয়া তিন পুলিশ সদস্যের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের অবস্থা স্থিতিশীল এবং মৃত্যুর আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে। অন্য পুলিশ সদস্যের কী ধরনের আঘাত লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন
মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে আরেকজন নিহত, মাটিতে ফেলে পিটিয়ে কয়েকবার গুলি
২৫ জানুয়ারি ২০২৬
মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে আরেকজন নিহত, মাটিতে ফেলে পিটিয়ে কয়েকবার গুলি
হামলার উদ্দেশ্য সম্পর্কে সংবাদ সম্মেলনে পুলিশ কোনো তথ্য জানায়নি।
মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জনগণের প্রতি মিনেসোটার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাঁর সংস্থার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
শহর কর্তৃপক্ষ পরে এ বিষয়ে আরেকটি সংবাদ সম্মেলন করবে বলে জানানো হয়েছে।
আ/আ











