• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

যুদ্ধে ইউক্রেন জিতবে: প্রিন্স হ্যারি

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:৪৬
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:৪৬

যুদ্ধে ইউক্রেন জিতবে - প্রিন্স হ্যারি
 

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

দুই দিনের সফরে ইউক্রেনে গিয়ে যুদ্ধে আহত সেনাদের সঙ্গে দেখা করেন প্রিন্স হ্যারি। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি তার চতুর্থ ইউক্রেন সফর।

সফরে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান তিনি। সেখানে যুদ্ধাহত ব্যক্তিদের চিকিৎসাসেবায় নিয়োজিত বিশেষায়িত প্রতিষ্ঠান সুপারহিউম্যানস আয়োজিত চিকিৎসক সম্মেলনেও বক্তব্য দেন।

শনিবার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন। এরপর সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রস্তুত করা হবে।’

তবে নিরাপত্তার কারণে ইউক্রেন ছাড়ার পরই তার এসব বক্তব্য প্রকাশের অনুমতি দেওয়া হয়।

অন্য একটি অনুষ্ঠানে হ্যারি হুইলচেয়ার রাগবি খেলোয়াড়দের অনুশীলন দেখেন। আগামী বছরের ইনভিকটাস গেমসের প্রস্তুতি হিসেবে তারা অনুশীলন করছিলেন। সামরিক বাহিনীর সদস্য ও যুদ্ধফেরত সেনাদের জন্য আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতার প্রতিষ্ঠাতা প্রিন্স হ্যারি। ২০১৪ সালে সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তিনি এ প্রতিযোগিতার সূচনা করেন।

আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ইনভিকটাস গেমসে ইউক্রেন ৬০ জন প্রতিযোগী পাঠানোর পরিকল্পনা করছে। প্রিন্স হ্যারি আহত সেনা ও সাবেক সেনাদের বলেন, ভবিষ্যতে ইউক্রেনেও এই প্রতিযোগিতা আয়োজনের আশা করছেন তিনি।

হ্যারি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব।’

প্রথা অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত রাজনৈতিক বিষয়ে সরাসরি মন্তব্য করেন না। তবে রাজা তৃতীয় চার্লসসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বিভিন্ন সময়ে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে রাজপরিবারের কর্মরত সদস্য না হওয়ায় প্রিন্স হ্যারি এ বিষয়ে তুলনামূলকভাবে খোলামেলা বক্তব্য দিয়েছেন। চলতি বছরের শুরুতে ইউক্রেন সফরের সময় এক বক্তব্যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম