• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যেন ‘স্যার’ বলতেই হবে, এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৩
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৩

যেন ‘স্যার’ বলতেই হবে, এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিককে বিরূপ আচরণ বা সেবা না দেওয়ার প্রবণতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কাউকে সম্মান করে ‘স্যার’ বলা নিয়ে সমস্যা নেই। কিন্তু এটিকে বাধ্যতামূলক সম্বোধনের পর্যায়ে নিয়ে যাওয়াই সমস্যা।’

জাহেদ উর রহমান বলেন, ‘যে কেউ কাউকে স্যার ডাকতে পারেন। কিন্তু এটাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেন স্যার বলতেই হবে এটা খুবই খারাপ।’

অতীতে সরকারি অফিসে ‘স্যার’ না বলায় সেবাগ্রহীতার সঙ্গে বিরূপ আচরণের বিভিন্ন ঘটনার কথাও বলেন তিনি।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম