• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রংপুর সিটি করপোরেশন নির্বাচন বড় ব্যবধানে এগিয়ে মোস্তফা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:৫৪
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ১১:৫৪

 

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৮২ কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বড় ব্যবধান নিয়ে এগিয়ে আছেন।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আমিরুজ্জামান। দুজনের ভোটের ব্যবধান ৭৫ হাজারেরও বেশি।
তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান।
আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া চতুর্থ অবস্থানে আছেন।

মঙ্গলবার দিনভর ২২৯ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত অস্থায়ী ঘোষণা কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। তিনি জানান, ১৮২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ১৬৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ৩৮ হাজার ৯৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান হাতি প্রতীকে ২৬ হাজার ৯৫৯ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ১৮ হাজার ১৮৩ ভোট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম