• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাঙ্গামাটিতে সব নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ২:০৩
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ২:০৩

রাঙ্গামাটিতে সব নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি জেলা সদর থেকে জেলার ছয়টি উপজেলার মানুষ প্রধানত নৌ-পথে চলাচল করে থাকে। তাই ব্যাপক ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।

রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মাইন উদ্দিন সেলিম জানিয়েছেন কাপ্তাই হ্রদ উত্তাল থাকায় নদীবন্দরে সংকেত থাকায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের নির্দেশনার সঙ্গে সঙ্গে জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুড়াছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সাথে চলাচলকারী লঞ্চসহ সবরকম নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আবারও এসব নৌপথে নৌযান চলাচল শুরু হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম