• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীতে গ্যাস লাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮

প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩ ৭:৫৩
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩ ৭:৫৩

 

রাজধানী পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট আট জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হওয়া শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বিস্ফোরনের সময় তিনি বাজার করতে গিয়েছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দগ্ধরা ধুপখোলা মাছ বাজারের পাশে একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত চলছিল। হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। এসময় দোকানে থাকা আ. রহিম, তার মেয়ে ও নাতির শরীরে মুহূর্তেই আগুন ধরে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সূত্রাপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যাচ্ছিলো। ইউনিট দুটি পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ার সংবাদ আসে। পরে ইউনিট দুটি রাস্তা থেকে ফেরত আসে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল-আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে প্রথমে তিনজন পরে আরও পাঁচজন আসেন চিকিৎসা নিতে। তারা সবাই পুরাতন বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদের মধ্যে আব্দুর রহিমের অবস্থা গুরুতর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম