• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীর তেজগাঁও-মহাখালী রেল পথে বি‌ক্ষোভ জামায়া‌তের

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৯:৩৯
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৯:৩৯

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াতসহ নেতা-কর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়কপথ, রেলপথ ও নৌপথ অবরোধ পালনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল – তেজগাঁও অঞ্চলের উদ্যোগে তেজগাঁও-মহাখালী রেলপথ অবরোধ করেছে জামায়াতের কর্মীরা।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, এডভোকেট জিল্লুর রহমান, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মনির আহমেদ, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম