• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো: ফরহাদ শামীম

প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ১:২১
আপডেট: সোমবার, ২০ মার্চ, ২০২৩ ১:২১

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেছেন, রাজপথ ও জেলখানাই আমার ঠিকানা। অতীতে আপনাদের সাথে নিয়ে রাজপথে ছিলাম। ইনশাআল্লাহ ফ্যাসিবাদের পতন ঘটাতে আপনাদেরকে সাথে নিয়ে রাজপথেই থাকবো।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়ার আদর্শিক কর্মিদের কাছে পদ পদবী মুখ্য নয়। পদ পদবী ক্ষনিকের, নেতাকর্মীদের ভালোবাসা ও নৈতিকতা নিয়ে পথ চলা সারা জীবনের। তৃনমুলের নেতাকর্মীদের যে ভালোবাসা পেয়েছি তা আমার আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে।

রবিবার বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদে (সুলেমান হল) সিলেট মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা সভায় তিনি একথাগুলো বলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগরীর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল।

সভায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে মহানগর বিএনপির সদ্য সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, মহানগরীর ২৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম