• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজশাহী মহানগর জাসাস’র প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৫১
আপডেট: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২ ১১:৫১

 

আগামী মাসের ৩ তারিখ রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সন্ধ্যায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসাস এর সভাপতি অ্যাডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক সেলিম রেজা। এছাড়াও জাসাস এর অন্যান্য সদস্য ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাসাস নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত জনগণের খেদমতে করবেন এবং সময়মত মাদ্রাসা মাঠে জনগণকে সাথে নিয়ে উপস্থিত হবে বলে জানান তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম