• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

রাশমিকার সৌন্দর্য নিয়ে আমির হামজার বক্তব্য ফের ভাইরাল

প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৪
আপডেট: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫৪

 

বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা, সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত। রাশমিকার সৌন্দর্যের তুলনা করছেন অনেকেই। তবে দেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে আসে মুফতি আমির হামজার কণ্ঠে।

সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ঠ ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। আমির হামজার ওয়াজ মাহফিলের এই ভিডিও বেশ কিছুদিন আগের। এর আগেও এটা নিয়ে সামাজিক মাধ্যমে কথা হয়েছে।

আমির হামজা বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু সামাজিক মাধ্যমে ভিডিওটি ফের ভাইরাল হয়েছে।

ওই ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ১৫৭ টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা।

নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কী সুন্দর করে আল্লাহকে তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হাওয়া (আ:)।
আরো পড়ুন

সিনেমা জগতে ‘চালো’ সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায়।

এরপর ‘পুষ্পা: দ্য রাইজ’ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া রাশমিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাঁপিয়ে বেড়াচ্ছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম