• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক’ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ৪:২৫
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ৪:২৫

 

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনারবাড়ি গ্রামের কতিপয় লোকজনের হাতে ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক’ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাতুয়ারকান্দাবাসী।

রোববার বিকেলে মাতুয়ারকান্দা গ্রামের মো: বকুল মিয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাতুয়ারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, আব্দুর রশিদ, শাহ আলমসহ অনেকেই অভিযোগ করে বলেন, স্বাধীনতা সংগ্রামের আগ থেকেই মাতুয়ারকান্দাবাসীর যাতায়াতের জন্য সরু ও নিচু একটি রাস্তা থাকলেও বড় ধরনের কোনো রাস্তা ছিল না। বৃষ্টির পানি জমাট হওয়ার ফলে ও সামান্য বন্যা হলেই রাস্তাটি তলিয়ে যেত।

তারা জানান, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের একাধিক চেয়ারম্যান তাদের নির্বাচনী প্রচারণার সময় ভাষণে বহুবার লক্ষ্মীপুর বাজার থেকে মাতুয়ারকান্দা পর্যন্ত বড় একটি রাস্তা নির্মাণ করে দেয়ার আশ্বাস দিয়ে এলেও লক্ষ্মীপুর কোনারবাড়ি গ্রামের লোকজনের বাধার মুখে পড়ে রাস্তাটি নির্মাণ করে দিতে ব্যর্থ হয় তারা। এরপর কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া লক্ষ্মীপুর বাজার হতে মাতুয়ারকান্দা পর্যন্ত ‘প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সড়ক’ নামকরণ করে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। পরে গত ২০১৯ সালের ২৩ নভেম্বর জিরা নদীর পশ্চিম পাড় ঘেঁষে রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সরকারিভাবে টিআর, কাবিখা, অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ও এলজিএসপি-৩ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়ার ব্যক্তিগত অর্থায়নে পানি নিষ্কাষণের পাঁচটি কালভার্টসহ রাস্তাটি নির্মাণ করে মাতুয়ারকান্দাবাসীর বহু দিনের স্বপ্নের বাস্তবে রূপ দেন তিনি।

তারা বলেন, রাস্তানির্মাণ হয়ার পর ওই রাস্তা দিয়ে প্রতি দিনই বাঁধা বিঘ্ন ছাড়াই যানবাহন ও জনগন চলাচল করে আসছিল। রাস্তা নির্মাণের তিন মাস পর স্থানীয় অপ-রাজনীতির কোন্দলে কতিপয় লোকের ইন্ধনে দফায় দফায় রাস্তাটি ভেঙে ফেলে দেয় কোনারবাড়ির লোকজন। এ নিয়ে দফায় দফায় সংঘর্ষও হয়। সংঘর্ষের পর প্রায় এক বছর ধরে রাস্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ শনিবার রাতের যেকোনো সময় কোনারবাড়ি গ্রামে কতিপয় দুষ্কৃতিকারী লোক রাস্তার বিভিন্ন জায়গা কেটে মাটি সরিয়ে নেয়ার ফলে মাতুয়ারকান্দাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যারফলে স্কুল, কলেজ ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে। রোগীদের হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না। এতে তারা মারাত্মক দুর্ভোগে রয়েছেন।

সংবাদ সম্মেলনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিগগিরই রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয় সংসদ নাজমুল হাসান পাপন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। অচিরেই রাস্তাটি সংস্কার না হলে এলাকার মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে না বলেও জানান তারা।

এ সময় এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম