• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ আজ

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:১০
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত বৈধ প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

তপশিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট। এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দুটি রাজনৈতিক জোটের প্রার্থী। বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদকে প্রার্থী করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের এ প্রক্রিয়া শুরু হয় ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম