• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায় না: জহিরউদ্দিন স্বপন

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১০:৩২
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ১০:৩২

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপন বলেছেন, এই দেশ জনগণের, দেশের মালিক হচ্ছেন এই দেশের নাগরিকেরা। কিন্তু বিভিন্ন সময় ক্ষমতাসীন গোষ্ঠী ও ব্যক্তিরা জনগণকে পাশ কাটিয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছে, কিন্তু জনগণ তাদের শক্তি দিয়ে বারবার প্রমাণ করেছে কোনো রাষ্ট্র শক্তি দিয়ে জনগণের শক্তিকে দমন করা যায় না।

শনিবার (২৯ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে ‘অবাধ জাতীয় নির্বাচনের জন্য ফ্যাসিবাদমুক্ত ও পেশাদারী প্রশাসন তথা রাষ্ট্র অপরিহার্য শর্ত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বশেষ ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত এই প্রশাসনকে ব্যবহার করে ফ্যাসিবাদী শেখ হাসিনা জনগণের ভোট ডাকাতি করেছে। আমরা দেখেছি প্রশাসনের অংশগ্রহণে খুনি হাসিনাকে অবৈধ ভোটে ৩ বার নির্বাচিত করেছে।

জহিরউদ্দিন স্বপন আরও বলেন, আমরা তালিকা করেছি, এই নির্বাচনে বিতর্কিত ডিসি কারা ছিল। খুনি হাসিনার সর্বশেষ খুনের জন্য তাকে নির্বাচিত ঘোষণা করে স্বাক্ষর দিয়েছিল কোন কোন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

তিনি বলেন, ৫ আগস্টে গণঅভ্যুত্থানপূর্ব বাংলাদেশে পলাতক শেখ হাসিনা দেশের সব বাহিনীগুলোকে ব্যবহার করেছে। বাহিনীগুলোকে ব্যবহার করে ছাত্র-জনতাকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যতিত আর সব বাহিনীকে হাসিনা হত্যাকাণ্ডে ব্যবহার করেছে।

গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির আয়োজনে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাফিজুল ইসলাম, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা সমস্ত রাজনৈতিক দল এই তালিকা তৈরি করে দুভাগে ভাগ করবো। যাদেরকে সরকার বাধ্য করেছে কিন্তু তারা পেশাদারি কর্মকর্তা। আমরা সেই সব পেশাদারি কর্মকর্তাদের সম্মান জানাই এবং আমরা নির্বাচিত হতে পারলে ভবিষ্যতে সেই সব পেশাদারি কর্মকর্তাদের পুরস্কৃত করার জন্য ব্যবস্থা নেব।

তিনি বলেন, আমাদের কাছে যে প্রমাণ থাকবে, কোন রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসার, কোন ডিসি-ইউএনও এই ফ্যাসিবাদকে তিনটি নির্বাচনের মধ্যদিয়ে ৫ আগস্টের হত্যার পরিবেশ তৈরি করে দিয়েছিল। সেই নির্বাচনের সংশ্লিষ্টরা ৫ আগস্টে হত্যার সহযোগী হিসেবে চিহ্নিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com