• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রূপগঞ্জে ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:৩৮
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৭:৩৮

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ জুলাই) রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত ৩ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় একটি ভাড়া বাসায় তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি আমলাবো আজিজ মোল্লার বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। নিহত পারভেজ পাবনা সদর উপজেলার সুপচর এলাকার মজিদ সরকারের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনার দিন সন্ধ্যায় ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম