• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ২:৪৭
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ২:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক

মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‌্যাব সব সময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।

বুধবার (৬ মার্চ) র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি।

রমজানে র‌্যাবের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান সংযমের মাস, কিন্তু এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে সাহসী ভূমিকা রেখেছে র‌্যাব। এ ছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা।

এ ছাড়াও কিশোর গ্যাং ও মাদকের বিস্তাররোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম