• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে : মুহাম্মদ শাহজাহান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:৪০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করে সরকারকে ৬ দফা দাবি মানতে বাধ্য করার কথা বলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেরানীহাটের সি ওয়ার্ল্ড হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লংমার্চ সফল করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

মুহাম্মদ শাহজাহান বলেন, ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত কার্যক্রম বাড়িয়ে সংগঠন সম্প্রসারণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকতে জনবিরোধী কাজ করতেও সরকার দ্বিধা করছে না।

তিনি আরও বলেন, তেল, গ্যাসসহ জ্বালানি সংকটে জনজীবন হুমকির মুখে পড়েছে। এই সংকট মোকাবিলায় দলীয় সংকীর্ণতা পরিহার করে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।

মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, ৬ দফা বাস্তবায়নের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। আশা করি, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ জনসমুদ্রে পরিণত হবে। সরকারকে দ্রুত জনবান্ধব দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করবে।

সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি জনগণকে আবারও রাজপথে নামতে বাধ্য করেছে। আগামী ৫ সেপ্টেম্বরের চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের গণরায় মানতে বাধ্য করা হবে।

সমাবেশে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম