• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লাল গালিচায় খালে নেমে খননের উদ্বোধন ৩ উপদেষ্টার, নানা আলোচনা

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৭
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৭

 

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে উত্তর ও দক্ষিণ সিটির আওতায় রোববার ছয়টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আর এই উদ্বোধনীতে ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । তারা ভাসমান এস্কেভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন।
তার আগে খনন কার্যক্রমের উদ্বোধন করতে তারা লাল গালিচায় হেঁটে খালে নামেন।

আগের ঢাকার সিটি মেয়ররাও এমন হাঁকডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখনও আপনারা লাল গালিচায় খালে নেমে উদ্বোধন করছেন— এমন প্রশ্ন করা হয়।

এর জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লাল গালিচা বিছানো) খেয়াল করিনি।

তিনি আরও বলেন , আগে খাল উদ্ধার হয়নি। কিন্তু এখন আবার এই কার্যক্রম হাতে নিয়ে লাভ কী? এমনটা মনে হলে আমরা করবোটা কী? আমাদের আট মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা তো করে দিতে পারি।’

এদিকে লাল গালিচায় নেমে খাল খনন উদ্বোধনের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে নানা প্রশ্ন। অনেকেই ছবিটি পোস্ট করে মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন তুলেছেন, খাল খননের উদ্বোধন করতেও লাল গালিচা বিছানো কেন?
কেউ আবার উদ্বোধনের ভিডিও পোস্ট করে করছেন হাস্যরস। বলছেন, এখানে লাল গালিচার কাজ কী?
কবির হোসেন নামের একজন ফেসবুকে লেখেন, রুচির দুর্ভিক্ষ। যাদের জন্য লাল গালিচা পেতেছেন তাদেরকে সম্মানের জায়গায় বরাবরই অসম্মান করলেন।
মো. ইফতেখার লিখেছেন, খালের উপর আবার লাল গালিচা?
কেউ আবার ‘বর্তমান সরকারের দৃশ্যমান সংস্কার!!!’ এমন ক্যাপশনে লাল গালিচার ছবিযুক্ত স্ট্যাটাস দিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম