• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৬
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৩:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সর্বস্তরের ছাত্র-জনতা।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিক থেকেই শাহবাগে শহীদ হাদি চত্বরে একে একে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

এর আগে শনিবার রাতে এক ঘোষণায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের রবিবার দুপুর ২টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনের কথা জানান।

তিনি বলেন, ‘রবিবার দুপুর ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগসহ সারা দেশের ৮টি বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে ভয় করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই ময়দানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারবে না। ইনসাফের এই লড়াই আমরা চালিয়ে যাব, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাবেন। ইনসাফের এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম