• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু : টুকু

প্রকাশ: সোমবার, ৩০ মে, ২০২২ ৭:৪৩
আপডেট: সোমবার, ৩০ মে, ২০২২ ৭:৪৩

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু, আমাদের প্রাণ, তাঁর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। আবার ‘৭৫ এর পট পরিবর্তনের পর যখন দেশেরস্বাধীনতা–সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল তখন আবারো শহীদ জিয়াই আমাদের পথ দেখিয়েছেন। তাঁর হাত ধরেই এদেশেহৃত বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তন হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়। এদেশে কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পন্নতাআসে। এক কথায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শহীদ জিয়ার হাতেই হয়।

আজ সোমবার (৩০ মে) সকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির অফিসের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তমশাহাদৎ বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্য করে তিনি এসব কথা বলেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির তিনদিনব্যাপী কর্মসূচির শেষদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করার সময় বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসানমাহমুদ টুকুর সাথে বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী সমর্থকরা উপস্হিতব ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম