• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ : গয়েশ্বর চন্দ্র

প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৬
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ২:৩৬

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মানুষ। তিনি স্বাধীনতার ডাক দিয়ে কোনো শত্রুর শিবিরে গিয়ে ওঠেননি। আত্মসমর্পণ করেননি। সম্মুখে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।

শুক্রবার সকালে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভাষায় চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেছেন। তার জানাজায় ৩৫ লাখ লোক হয়েছিল। এদেশে জানাজা না হওয়ারও ইতিহাস রয়েছে। কেমন লোক হয়েছিল সেটাও সবার জানা আছে। অর্থাৎ যারা মারছে তারাই কবর দিয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম