• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:২০
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১০:২০

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন ছড়িয়ে পড়ে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে দিল্লি থেকে ঢাকাগামী এআই২৩৭ ফ্লাইটটি ঢাকার বিমানবন্দর বন্ধ থাকায় বিলম্বিত হয়েছে। একই কারণে ঢাকাগামী ফ্লাইটের ফেরত যাত্রা, অর্থাৎ ঢাকা থেকে দিল্লিগামী এআই২৩৮ ফ্লাইটেরও দেরিতে ছাড়ার আশঙ্কা রয়েছে।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ঢাকা বিমানবন্দর সব ধরনের ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ থাকায় ১৮ অক্টোবর নির্ধারিত দিল্লি–ঢাকা ফ্লাইট এআই২৩৭ বিলম্বিত হয়েছে। ফলে, ঢাকা–দিল্লি ফেরত ফ্লাইট এআই২৩৮–এরও দেরিতে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত।

সংস্থাটি আরও জানায়, দিল্লি ও ঢাকায় আমাদের গ্রাউন্ড টিম যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে এবং ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করছে। এয়ার ইন্ডিয়ায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বিমানবন্দরের মূল যাত্রী টার্মিনালটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও ঘন কালো ধোঁয়া পুরো রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে, যা বিমান চলাচলে বাধা সৃষ্টি করে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম