• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শিমুল বিশ্বাসকে না পেয়ে ছোট ভাইকে আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ১০:৩৯
আপডেট: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ১০:৩৯

 

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসকে না পেয়ে তার ছোট ভাই সহিদুর রহমান বিশ্বাসকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পাবনা থেকে তাকে আটক করা হয়। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না।

শিমুল বিশ্বাস সমকালকে জানান, সোমবার গভীর রাতে তার পাবনার বাসভবনে পুলিশ অভিযান চালায়। এ সময়ে তাকে না পেয়ে তার বয়স্ক মাকে ঘুম থেকে ডেকে তোলে। পরিবারে প্রত্যেক সদস্যের ঘর তল্লাশি করে ভীতি সৃষ্টি করে পুলিশ।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আহত হন শিমুল বিশ্বাস। এখনও তিনি ঢাকায় চিকিৎসাধীন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম