• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুলের মুক্তিতে বাধা কাটল

প্রকাশ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৩:৪৬
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৩:৪৬

 

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এমন শর্তে রাজধানী ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, মতিঝিল এবং গাজীপুরের গাছা ও বাসন থানার মোট চারটি মামলায় হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করে আদালত আজ এ রায় দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম