• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই : নীরব

প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১০:১২
আপডেট: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১০:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নাই বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব ।

শুক্রবার (২৮ মার্চ) হাতিরঝিল থানাধীন ৩৬ নং ওয়ার্ড আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টারা ক্ষমতার মোহে পরে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নীরব বলেন, আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ ই আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন।

সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেন তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে ছিল। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর খুনী হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বৈঈমানি করেছ।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় হাতিরঝিল থানা, ৩৬ নং ওয়ার্ড মীরবাগ ইউনিট বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম