• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:৪০
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : রবিন মিয়ার ফেসবুক পেজ

ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন করলেন সাকিব আল হাসান। ব্রাজিলের জার্সি পরেই পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্টে আজ শনিবার তেমনটাই জানা গেল। যেখানে দেখা গেছে সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

কয়েকদিন আগেই বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’ আজ যেন সেটারই বাস্তবায়ন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক সাকিব। এটা প্রায় সবারই জানা। দারুণ পছন্দ করেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে সমর্থন করেন তিনি– যেসব তথ্য দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। সেই সাকিবই এবার এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম