• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা চালিয়ে পন্ড

প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৩:৩৮
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২ ৩:৩৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

চাল, ডাল, তেলসহ দ্রব্য মূল্যের উদ্ধর্গতির প্রতিবাদে শৈলকুপায় বিএনপির প্রতিবাদ সভায় হামলা চালিয়ে পন্ড করে দিয়েছে আওয়ামী লীগ।

আজ শনিবার (৫ মার্চ) সকালে শৈলকুপা পৌর এলাকার কবিরপুরে এ ঘটনা ঘটে।

এসময় শতাধিক চেয়ার টেবিল, সভা মঞ্চ ও সাধারণ মানুষের একটি ট্রাক্টর ভেঙ্গে দেয়া হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকুপা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, আওয়ামী লীগের ইকু শিকদার ও মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে নেতাকর্মীরা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির প্রতিবাদ সভায় অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় শৈলকুপা পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম রেজা ঠান্ডু, যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, ছাত্রদলের সজীব হোসেন ও কুদ্দুস হোসেনসহ ১০/১২ জন আহত হন। হামলার সময় শৈলোকুপার কবিরপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের দোকানপাট ব্যবসায়ীরা বন্ধ করে দেয়।

শৈলকুপা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন জানান, হামলা করে বিএনপি’র অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। ১৪ বছর আ’লীগের স্বৈরতন্ত্র বিএনপিকে ঠেকাতে পারেনি, এখনো পারবে না। তিনি বলেন, আওয়ামীলীগ তাদের নিশ্চিত পতন বুঝতে পেরে এই হামলা চালিয়েছে।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ নিয়ে শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা বলেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলে এ হামলার ঘটনা। আওয়ামী লীগ ও যুবলীগের কোন কর্মী এর সাথে জড়িত না। তারা চান শৈলকুপায় যেন কোন নৈরাজ্য না হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শৈলকুপার কবিরপুরে শনিবার সকাল ১০টার দিকে বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুর ও বিএনপির সভা পন্ড হয় বলে তিনি জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম