• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

সংস্কৃতি অঙ্গণে হামলা, নিউইয়র্কে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সংস্কৃতি অঙ্গণে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালি সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছেন।

‘এ কোনো বাংলাদেশ যেখানে সুর অসুরের দখলে’ শীর্ষক শ্লোগান নিয়ে গত ২৩ ডিসেম্বর রাতে যুক্তরাষ্ট্রের জ্যামাইকার একটি মিলনায়তনে কথা, কবিতা ও গানে এই প্রতিবাদ জানানো হয়।

নিউইয়র্কভিত্তিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিনিধি অংশ নেন।

বিপার অন্যতম সংগঠক সেলিমা আশরাফ দেশ ও প্রবাসের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির হামলায় ছায়ানট ও উদীচী কার্যালয় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র, বাদ্যযন্ত্র ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘বৈষম্যহীন সমাজ ও বাকস্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ধর্মান্ধ বা সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’

বাচিক শিল্পী সাবিনা নিরু সঞ্চালনায় ছড়া ও কবিতায় অংশ নেন সালাম শাহরিয়ার, এ্যানি ফেরদৌস, সায়ান নিবিড় শারমিন, চিত্রা রোজারিও, তাপস সাহা, তৌফিক আল মান্নান, স্বাধীন মজুমদার, মৃদুল আহমেদ, আবির আলমগীর, মিনহাজ আহমেদ শাম্মু, পিংকি চৌধুরী, তাহরিনা পারভীন প্রীতি, স্বপন বিশ্বাস ও পারভীন সুলতানা। কথায় ছিলেন স্মৃতি ভদ্র ও হরিপদ মন্ডল।

একক গান পরিবেশন করেন তাহনিয়া শেহরীন, আলভান চৌধুরী, জারিন মাইশা, কাজী হক, দিপায়ন চৌধুরী ও দেবদাস চৌধুরী।

সমবেত সংগীত করেন বিপা সুতিপা চৌধুরী এবং তার দল ও ডায়াসপোরা। সুপ্রিয়া চৌধুরীর পরিচালনায় তবলায় ছিলেন পিনাক পানি গোস্বামী ও স্বপন দত্ত, খঞ্জনী আশিষ চৌধুরী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম