• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না: বিএনপিকে কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:১৫

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না। বিএনপি প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ নয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পন্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করেছে। এরপর বিএনপির সঙ্গে জনমত থাকার কথা নয়।’

অবরোধ প্রসঙ্গে কাদের বলেন, ‘অবরোধ ডেকে দলটির নেতারা গুহায় ঢুকে গেছে। আর কিছু নেতা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখে।’

সংবিধান অনুযায়ীই হবে আগামী জাতীয় নির্বাচন পুনর্ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে আসল, কে আসল না সেটা কোনো বিষয় নয়। বিএনপি না আসলে জোর করে আনতে যাব কেন? প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।’

ব্রিফিংয়ে সড়ক পরিবহন মন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন বিষয়ে বলেন, ‘আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এমআরটি লাইন ফাইভ এর হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে তের কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল চারটায় মতিঝিলে এ উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম