• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সরকার গণতন্ত্র ধ্বংসের রেখাচিত্র অঙ্কন করেছে : ড. ফরহাদ

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১:২৯
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১:২৯

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। সোমবার (২০ নভেম্বর) পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ আগামী বুধ এবং বৃহস্পতিবার সারা দেশে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে বলেন, এ সরকার গণতন্ত্র ধ্বংসের এক রেখাচিত্র অঙ্কন করেছে। সরকার চায় জনগণের মৌলিক ও ভোটাধিকার হরণ করে ক্ষমতা কুক্ষিগত করতে। দেশের এই আন্দোলন সংগ্রামে দেশবাসী এক হয়ে রাজপথে থাকলে বিজয় জনগণের সুনিশ্চিত।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী।

এ ছাড়াও উপস্থিতি ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ-এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগরীর শীর্ষ নেতা নজরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম