• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সামনের দিনে সরকারবিরোধী কর্মসূচি আরো জোরদার হবে : আমীর খসরু

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:৩৬
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১১:৩৬

 

নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীরা যেসব কথা বলছেন, তাতে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সামনের দিনে সরকারবিরোধী কর্মসূচি আরো জোরদার হবে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাথে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে আমীর খসরু বলেন, বিএনপির পদযাত্রা, সমাবেশ, কিংবা আন্দোলন অহিংস। সহিংসতা করার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশীরা যেসব কথা বলছেন, তাতে ক্ষমতাসীন দলের মন্ত্রী ও নেতাদের সুইসাইড করা উচিত।’

সামনের দিনে সরকারবিরোধী কর্মসূচি আরো জোরদার হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত বাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক দফার আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।

বৈঠকে বিএনপির পক্ষে আমীর খসরু ছাড়া আরো ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজসহ পাঁচ সদস্য অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম