• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সালমানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত

প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭
আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৭

 

টলিউড অভিনেত্রী ও সাংসদ সদস্য নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস’ হাউসের কথা। এবার দুই বিতর্কই এক হতে চলেছে। হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছে, ‘বিগ বস’-এ যোগ দেয়ার ব্যপারে নুসরাত জাহান হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। বলেছেন, এই নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।

অন্যদিকে এই মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাত-ঘনিষ্ঠ আরো এক টলি অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টলি অভিনেতাদের মুম্বাই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনো অশনি সংকেত?

অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদও। বিগ বস হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কীভাবে সামলাবেন নুসরাত? উত্তর দেবে সময়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম