• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেটে অবরোধ চলাকালীন সংঘর্ষ, আটক ১

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪৪
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪৪

 

নিউজ ডেস্ক
অবরোধের দ্বিতীয় দিনে সিলেটের বন্দরবাজারে যুবদল-ছাত্রশিবির ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। এ ছাড়া এই ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার নগরীর জেল রোড এলাকা থেকে ১৫ থেকে ২০ জন যুবদল নেতাকর্মী অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহাজনপট্টি পয়েন্টে আসলে সেখানে জামায়াত-শিবিরেরও একটি মিছিলে এসে জড়ো হয়। এ সময় কোর্ট পয়েন্টের দিক থেকে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা এসে যুবদল-শিবিরকে ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারা আরও জানায়, যুবদল-শিবির পালিয়ে গেলে সেখানে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ বলেন, বেলা সাড়ে ১১ টার সময় নগরের বন্দরবাজারের করিম উল্লার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম