• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

সিলেট জেলা বিএনপি নেতৃবন্দকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন

প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ৯:৩১
আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ৯:৩১

 

সিলেট প্রতিনিধি
কাউন্সিলারদের ভোটে নবনির্বাচিত সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেট জেলা বিএনপির কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সাথে সুন্দর কাউন্সিল আয়োজন করায় জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার ও আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার, নির্বাচন কমিশনার এডভোকেট এটিএম ফয়েজ সহ দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, একটি অবাধ ও সুষ্ঠু কাউন্সিলের মাধ্যমে সিলেট জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি শতভাগ গণতান্ত্রিক একটি দল। কাউন্সিলের মাধ্যমে দলের সকল স্তরে গণতন্ত্র বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নবনির্বাচিত কমিটি অগ্রনী ভুমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এদিকে সাবেক জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দলের জন্য তাদের শ্রম ও ত্যাগ জাতীয়তাবাদী শক্তি শ্রদ্ধার সাথে স্মরন করবে। তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম