• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিসিক নির্বাচনে বিএনপির অনেকে প্রার্থী হওয়ায় খুশি পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৩:৪৮
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ৩:৪৮

 

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এক তৃতীয়াংশ কাউন্সিলর প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত। বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না, কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন এটা খুশির বিষয়।

শনিবার (২২ এপ্রিল) সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহেঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে ৪২টি কাউন্সিলর পদে চার’শর মতো প্রার্থী নির্বাচন করবেন। এটি সুখের বিষয়, অতি উৎসাহের। আমি আরও শুনেছি, এসব প্রার্থীদের এক তৃতীয়াংশ বিএনপির লোক। আমি আনন্দিত কারণ বিএনপি প্রায়ই বলে, তারা এই কমিশনের অধীনে কোন নির্বাচন করবে না।

এসময় তিনি বলেন, আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। তার কাছে যে লোক যায়, তিনি তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আশা করি নগরবাসীর আশা পূরণ করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম