• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সীমান্তে চোরাকারবারি ঠেকানোর জোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ২:১৩
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ২:১৩

 

নিউজ ডেস্ক

যেকোনো মূল্যে সীমান্তে চোরাকারবারি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (৭ মে) চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে ৫৩৯ নবীন সৈনিক রিক্রুটিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে ৯৯তম রিক্রুটিং ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বিজিবি বাহিনীতে রবিবার যুক্ত হলেন ৫৩৯ জন নতুন সদস্য। ৫০২ জন পুরুষের পাশাপাশি ৩৭ জন নারীও নিয়েছেন ছয় মাসের কঠিন প্রশিক্ষণ।

চট্টগ্রামের সাতকানিয়ার বিজিবি ট্রেনিং সেন্টারে নতুন সদস্যরা শপথ নেন দেশের তরে। নবীন সৈনিকরা সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী, সৈনিকদের প্রতি দিকনির্দেশমূলক বক্তব্য দেন।

বিজিবিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূলে সীমান্তে চোরাকারবারি ঠেকাতে তাদের নির্দেশ দেন।

এবারের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করায় সুহেল মিয়াকে সম্মাননা তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, দেশের প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্তে নির্ঘুম জেগে পাহারা দেন প্রায় অর্ধলাখ বিজিবি সদস্য। শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করতে হয় এ বাহিনীর সদস্যদের। সেই বাহিনীতে যুক্ত হলো ৫৩৯ জন নতুন সদস্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম