• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেসবুক বন্ধ

প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৬:২৩
আপডেট: বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ৬:২৩

 

জনতার আওয়াজ ডেস্ক
সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। গতকাল মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।

এদিকে বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাবেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. ইমদাদুল হক। তিনি বলেন, ‘আমরা সব লাইন চালু করার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি বেশিরভাগ গ্রাহক আজকের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেয়ে যাবেন।’

উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে, পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম